পুকুর থেকে পৌঁছে যাবে সবজি চাষের জমিতে জল, উন্নত প্রযুক্তিতে হবে সেচ
দি নিউজ লায়ন ; গ্রাম বাংলায় কৃষি সেচ যোজনার মাধ্যমে পুকুর কেটে পাম্পের মাধ্যমে সেই পুকুরের জল সবজি চাষে লাগানো হবে পাইপলাইন করে ফোয়ারার মাধ্যমে জমিতে পৌঁছে যাবে জল। কাঁকসার কৃষি দপ্তর থেকে কৃষি সেচ যোজনা প্রকল্পের মাধ্যমে সম্পূর্ণ বিনা খরচায় কাটা হয়েছে পুকুর। পুকুর থেকে পার্শ্ববর্তী জমিতে যাতে করে সহজেই জল পৌঁছে যায় সেজন্য পাইপলাইনের ব্যবস্থা করে দিয়েছে কৃষি দপ্তর।
অত্যাধুনিক পদ্ধতিতে পাইপলাইনে যাতে করে সহজেই চাষের জমিতে সেচের জল পৌঁছে যায় সেজন্য দেওয়া হয়েছে পাম্প। উপকৃত হচ্ছেন বহু চাষী। কাঁকসার বিদ বিহারের জামদোহা আদিবাসী পাড়া এবং মলানদিঘি অঞ্চলের বিষ্ণুপুরে সহ বিভিন্ন বিপ্লব আনার জন্যই কৃষি দপ্তরের এই উদ্যোগ।
অন্যদিকে কৃষি সেচ প্রকল্পের আওতায় কাটা হয়েছে পুকুর সেই পুকুর গুলিতে মাছ চাষ করে উপকৃত হবেন চাষিরা আশাবাদী কৃষি দপ্তর। এছাড়াও পুকুরের গভীরতা অনেকটাই যার জন্য সংরক্ষণ হবে জল। যাতে করে টিউবওয়েলের মাধ্যমে জল সহজেই উঠবে। কাঁকসার জঙ্গলমহলে 'কৃষি সেচ প্রকল্প' দিশা দেখাচ্ছে চাষীদের

Post a Comment